মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। মানববন্ধনে ফোরামের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন ফোরামের নীলফামারী জেলা সভাপতি আবু মুসা মাহমুদুল হক, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব, সদস্য কামাল হোসেন শাহ, সদর উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক শিউলি আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইন প্রণয়ন, সিটি করপোরেশনকে প্রকৃত ‘নগর সরকার’ হিসেবে প্রতিষ্ঠিত করাসহ সাত দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।