মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন স্কেলের অর্থ ছাড় ও অবসর ভাতার সংকট সমাধানের দাবিতে গতকাল বুধবার মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের জেলা সমন্বয়কারী মীর মোকছেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিশিএ) জেলা আহ্বায়ক কাশীনাথ সরকার, যুগ্ম সচিব আরশেদ আলী ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাংগঠনিক সম্পাদক বলরাম চক্রবর্তী প্রমুখ।