প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গৃহকর্মী পূর্ণিমা রানীর শরীর আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় গৃহকর্তা-গৃহকর্ত্রী এবং হবিগঞ্জে চার শিশু হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে গতকাল সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় শুরু এ কর্মসূচি চলাকালে বাসদের জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুস, সিপিবির জেলা সভাপতি শাহাদত হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা সহসভাপতি নিপেন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য দেন।