মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট লিগসহ বিভিন্ন খেলা চালুর দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন দুই শতাধিক তরুণ খেলোয়াড়। তাঁরা ক্রিকেট ব্যাট, প্যাড, ফুটবলসহ খেলাধুলার সামগ্রী ও ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। গতকাল সোমবার সকাল ১০টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে শহীদ মিনারের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাবেক খেলোয়াড় হারুন উর রশিদ, সাইফুল আলম, নূর আলম বক্তব্য দেন।