মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে রংপুর বিভাগের আট জেলায় পাইপলাইনে গ্যাস সরবরাহ, দিনাজপুরে ক্যাডেট কলেজ এবং দিনাজপুর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সার্বিক উন্নয়নের দাবিতে গতকাল সকালে দিনাজপুরে মানববন্ধন করেছে ঢাকার রংপুর বিভাগ সমিতি। দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের, সহসভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুন নবী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী প্রমুখ।