প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রমবর্ধমান শিশুহত্যা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং সব শিশু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের বঙ্গবন্ধু সড়কের পাশে শিশু একাডেমীর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।