প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে গতকাল বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত ছাত্র-বন্ধু সনাতনী সংঘের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক প্রহ্লাদ চন্দ্র রায়ের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, বাসদের আবদুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টির নৃপেন্দ্রনাথ রায়, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান প্রমুখ।