মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, গুম, নির্যাতন ও অপহরণের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, উন্নয়নকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান, সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সিপিবির নেতা খন্দকার আনিসুর রহমান প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি|