প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ ও হিন্দু ধর্মগুরু যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর প্রেসক্লাবের সামনে গতকাল রোববার সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নগেন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি গৌতম রায় প্রমুখ। সুশান্ত ঘোষ বলেন, দেশের কোথাও মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এমনকি ধর্মীয় উপাসনালয়েও তাদের নিরাপত্তা নেই। নাটোর প্রতিনিধি|