মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মাগুরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ে কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোল্লা নবুওয়াত হোসেন, আবদুল ফাত্তাহ, মাগুরা-১ আসনের সাংসদ সিরাজুল আকবর প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পাকিস্তান ওই নিন্দা প্রস্তাবের জন্য অবিলম্বে ক্ষমা না চাইলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।  মাগুরা প্রতিনিধি