প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর রায় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে রংপুরে গতকাল রোববার বিভাগীয় মানববন্ধন করা হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও উত্তরবঙ্গ চৈতন্য গৌড়ীয় মঠের ভক্তদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের কাছারিবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে সুরভি উদ্যান পর্যন্ত মানববন্ধনে রংপুর বিভাগের আট জেলা থেকে আগত সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন মঠের ভক্তরা অংশ নেন।