মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর পুল এলাকার প্রায় ৪০০ বছর বয়সী কড়ইগাছ রক্ষার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে মাহবুব উল হক পেয়ারা ফাউন্ডেশন নামের স্থানীয় একটি সংগঠন। বেলা ১১টার দিকে ওই গাছের সামনে তারা এ কর্মসূচি পালন করে। আসাদুজ্জামান দারার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মনজুর তাজিম, মুশফেক উল হক মাসুম, সামীউল হক শাহীন প্রমুখ। বক্তারা গাছটিকে রক্ষা করে এর সৌন্দর্যবর্ধনের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।