প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামে লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গতকাল সোমবার নড়াইলে দুই দফা মানববন্ধন করেছেন। সকাল ১০টায় আদালত চত্বরে এবং বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন শেখ মাসুদুজ্জামান, সৈয়দ হেদায়েত হোসেন, কোটো শেখ প্রমুখ। বক্তারা লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা আখ্যায়িত করেন এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, লতিফুর রহমানের নামে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।