মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বেতারে কর্মরত মাসিক চুক্তিবদ্ধ অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল বেতারশিল্পীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বেতার ভবনের সামনে অনিয়মিত শিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ উপস্থাপক রাকিবুল ইসলাম, শিল্পী দুলাল হোসেন খান, যন্ত্রীবাদক প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ।