প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইয়ারুল ইসলামের (৬০) ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ মানববন্ধন হয়। এ সময় মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা, সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ, পারকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান প্রমুখ বক্তব্য দেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষাসফর থেকে বাড়ি ফেরার পথে ইয়ারুল ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।