মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে গতকাল রোববার সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।