মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বোরো আবাদে পানি সেচ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের রুবির মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ইরি-বোরো স্কিম কমিটির সভাপতি জামেদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বোরো স্কিম কমিটির সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, কৃষক ইনতেজারুল হক, আবদুস সামাদ প্রমুখ। বক্তাদের অভিযোগ, নওগাঁ সদরের চকএনায়েত, চকমুক্তার, চকদেব ও দুর্গাপুর এলাকার বোরো স্কিমের আওতায় প্রায় ১ হাজার বিঘা জমির ধানখেত শুধু সেচের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাঁরা আবাদ বাঁচাতে দ্রুত সেচ-সুবিধা চালুর দাবি জানান।