প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস ৩৭তম পরীক্ষায় মৎস্য অধিদপ্তরের উপসহকারী পদে মৎস্য অনুষদের গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যা অনুষদের গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ। কিন্তু মৎস্য দপ্তরের উচ্চপদে মৎস্যবিদ্যা সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা নেই, সেই প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ওই পদে আবেদন করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এটি বাংলাদেশের মৎস্য খাতকে ধ্বংসের পাঁয়তারা।