মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির খাবার এবং ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় পোলট্রি ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, উৎপাদন খরচ ২০ টাকা হলেও ব্রয়লার মুরগির বাচ্চা এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আবার লেয়ার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ৩০ টাকা হলেও বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। মানববন্ধনে বক্তব্য দেন লোহাগাড়া পোলট্রি ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক তৈয়ব তাহের, আছাদুল ইসলাম, নেজাম উদ্দিন সিদ্দিকী, হাবিবুর রহমান প্রমুখ।