প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদে মো. শাহজাহান সিরাজকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে শাহজাহান বিএনপির সমর্থক—এ অভিযোগ তুলে গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের শ্যামগ্রাম বাজারে মানববন্ধন করেছে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, শাহজাহান সিরাজকে প্রার্থী করার প্রতিবাদে গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তবে শাহজাহান সিরাজ বলেন, ‘আমি জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের সমর্থন করছি।’