প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শুরু হয়। এতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সিলেট শাখার সভাপতি মিজান খান, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় গোস্বামী, সিলেট বিভাগের সমন্বয়কারী আ র ম বাকীবিল্লাহ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীপঙ্কর দাস, সাধারণ সম্পাদক শ্রীপদ দাস প্রমুখ অংশ নেন।