প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয়, ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন সংযোগ ও রংপুর বিভাগের আট জেলায় গ্যাস-সংযোগের দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল রোববার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের, সহসভাপতি নজরুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী, রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাধারণ সম্পাদক হারুর অর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, দেশের পিছিয়ে থাকা জনপদের মধ্যে কুড়িগ্রাম অন্যতম। এ জেলার উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় ও যোগাযোগের উন্নয়নে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।