মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে ভৈরব-কুলিয়ারচরবাসীর ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে ভৈরব বন্দর শহর। রেল, নৌ ও সড়কপথে উন্নত যোগাযোগব্যবস্থার কারণে এখানকার অর্থনীতি গতিশীল। সমৃদ্ধ অঞ্চল হিসেবে অনেক আগে থেকে ভৈরববাসী জেলা দাবি করে আসছিলেন। এই অবস্থায় সরকার ২০০৯ সালে ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে প্রজ্ঞাপন জারি করে। কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলার বিরোধিতার কারণে বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়াটি স্থগিত হয়ে আছে। মানববন্ধনে বক্তব্য দেন সেলিম মিয়া, মো. সানজিব, রাজিবুল হাসান, মো. সায়েম প্রমুখ।