প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নারী সমাজ। দুপুর ১২টায় বরগুনার সদর সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য দেন নারী নেত্রী মাহফুজা বেগম, সোহেলী পারভিন, রনজুয়ারা শিপু, খালেদা ইসলাম, সেলিনা আকতার, ফরিদা ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।