প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে গতকাল রোববার ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়ার শহীদ মিনার চত্বরে ভূরুঙ্গামারী-উলিপুর সড়কে গতকাল বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি শেখ নুর মোহাম্মদ, শ্রমিক আন্দোলন সভাপতি শাহাজাহান মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।