মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে বাগেরহাটের চিতলমারী উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজারে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তৃতা করেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহন আলী বিশ্বাস প্রমুখ।  বাগেরহাট প্রতিনিধি