মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং তাঁদের জমি জবরদখল, হত্যা, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখা। গতকাল সোমবার দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল টুডু, জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিমল মুরমু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মোজাম্মেল হোসেন প্রমুখ।