মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের থানা মোড় এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন মোল্লা, উপজেলা বাসদ আহ্বায়ক রফিকুল ইসলাম, সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার ফুলপুকুরিয়া, আমতলী, কাটাবাড়ীসহ অসংখ্য স্থানে জুয়ার আসর চলছে। ফলে এলাকার যুবসমাজ জুয়া খেলায় সর্বস্বান্ত হচ্ছে। এ কারণে চুরি–ছিনতাই বেড়েছে। প্রশাসনকে জুয়া বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘উপজেলার কোথাও জুয়া চলছে বলে আমার জানা নেই।’