প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে জেলা পোলট্রি খামার মালিক সমিতি। এতে সহস্রাধিক খামারমালিক অংশ নেন। মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোর দাবিতে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুর রশিদ, খামারমালিক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হ্যাচারিমালিকেরা সিন্ডিকেট করে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছেন। ফলে জেলার সহস্রাধিক খামারমালিক দিশেহারা হয়ে পড়েছেন। অনেক পোলট্রিমালিক ব্যাংকঋণের বোঝা মাথায় নিয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।