প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গতকাল শনিবার সকালে মানববন্ধন হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের সরকারি এসভি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। সমাবেশে অংশ নেন সংরক্ষিত আসনের সাংসদ দিলারা বেগম আসমা, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, সাবেক শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব আবদুর রহমান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।