মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির ২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুর শহরে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, দলটির নেতা আজম খান, হামিদুল হক, জসীমউদ্দিন মৃধা প্রমুখ। সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। ব্যানার কেড়ে নিয়ে গেছে। তাই কর্মসূচি সংক্ষিপ্ত করেছি।’ ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, এ রকম ঘটনা ঘটেছে বলে জানা নেই।