মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শ্রমিক কৃষক স্বার্থ রক্ষা পরিষদের উদ্যোগে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা সমন্বয়ক কমরেড শওকত হোসেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। গত ৩১ মার্চ উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েক হাজার বাড়িঘর লন্ডভন্ড ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রায় ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।