মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলের ক্যানটিন কর্মীকে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘প্রান্তিক’ ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। ‘ধর্ষণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পাথালিয়াবাসী’র ব্যানারে মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, গণবিশ্ববিদ্যালয় এবং পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, গত ২৬ মার্চ রাতে ক্যাম্পাস-সংলগ্ন এলাকা থেকে তুলে নিয়ে ওই ক্যানটিন কর্মীকে ধর্ষণ করে কয়েকজন যুবক।