মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে হুরমায়ূন মল্লিকের (৬৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কালিশুরী এস এ ইনস্টিটিউশনের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার, কালিশুরী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জাফর প্রমুখ। কালিশুরী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নেছার উদ্দিন সিকদার ও দলটির বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান মিয়ার সমর্থকের মধ্যে ২১ মার্চ সংঘর্ষ হয়। এতে হুামায়ূন মল্লিক আহত হন। ২২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।