প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের কুশপুত্তলিকা দাহ, পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে এসব কর্মসূচির শুরুতে ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি