মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ স্টুডেন্ট এইড সোসাইটি নামে একটি সংগঠন শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে। এর আগে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বর থেকে তনু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল বের করা হয়। পরে টাউন হল মোড়ে মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। এ সময় বক্তব্য দেন আইনজীবী এ কে এম নূর নবী, বেলাল হোসেন, সাহাব উদ্দিন, উম্মে সালমা প্রমুখ।