মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখলকৃত জমি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভুক্তভোগী সংখ্যালঘুদের প্রতিনিধি জ্যোতির্ম্ময় সাহা তপু। বিজ্ঞপ্তি।