মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরের একটি বাসায় গত বৃহস্পতিবার ভোরে একই পরিবারের চারজন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের উদ্যোগে পল্লবী বন্ধুসভা ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনটি আজ রোববার বিকেল পাঁচটায় মিরপুরের পল্লবীর দুয়ারিপাড়া বাজার মোড়ে অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে ওই মানববন্ধনে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। অ্যাসিড-সন্ত্রাসের শিকার ওই চারজনের একজন মাহফুজা আক্তার (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।