মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা থেকে ভূঁইয়াগাতী পর্যন্ত পাকা রাস্তার মেরামতকাজ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে করা হচ্ছে—এ অভিযোগে মানববন্ধন করেছেন জাতীয় মানবাধিকার ইউনিটি রায়গঞ্জ উপজেলা শাখার কর্মীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিটির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক খান। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার মেরামতকাজের জন্য এলজিইডি থেকে ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজ বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের মেসার্স জাহিদুল ইসলাম ট্রেডার্স দায়িত্ব পেয়েছে।