মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ‘শিক্ষা আইন ২০১৬’-এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বই বিক্রেতারা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এতে সমিতির জেলা শাখার সভাপতি কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির নেতা মীর মোকসেদুল আলম, সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, সহায়ক বই প্রকাশ বন্ধ হলে সংশ্লিষ্ট ছাপাখানা ও বাঁধাই কারখানাসহ পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের মারাত্মক আর্থিক ক্ষতি হবে। এই শিল্পের সঙ্গে ২৫ লক্ষাধিক লোক জড়িত।