মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতন স্কেলে অবমূল্যায়ন ও বেতনবৈষম্যের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। গতকাল মঙ্গলবার শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইডিইবির নওগাঁ জেলা কমিটির সভাপতি এ কে এম নাজমুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজ্জাদ আরেফিন প্রমুখ। মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।