প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির আনিসুর রহমান ও মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাংবাদিকেরা অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল-এর জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, প্রথম আলোর মনিরুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের বদরুল আমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অবৈধ ভূমি দখল নিয়ে প্রতিবেদন তৈরির সময় ৩ এপ্রিল চান্দগাঁওয়ে তাঁদের ওপর হামলা হয়। নরসিংদী প্রতিনিধি|