মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে মাহতাব আলী মণ্ডল হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদর থানার সামনের সড়কে এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। উপজেলার খাদইল হিন্দুপাড়ায় সড়কের পাশে গত ১৪ মার্চ মাহতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় মাহতাবের স্ত্রী আমিরুন নেছা শিবগঞ্জ থানায় ২৯ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। মাহতাব আলী মণ্ডলের আত্মীয় আতিকুর রহমান বলেন, তিনজন গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করা হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।