প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন বিভাগে এক্সট্রা মোহরার নকলনবিশদের নতুন বেতনকাঠামোয় অন্তর্ভুক্ত করা ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন করে। গতকাল রোববার সকালে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস, ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতির ঘোষণা দেন বক্তারা। দাবি মানা না হলে আগামী ২ মে ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।