প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে গতকাল শনিবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী বিপণিবিতানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের টঙ্গী থানা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের টঙ্গী থানা শাখার সভাপতি মোস্তফা হুমায়ুন।