মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। ডিসি অফিস মোড়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে চার পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় এক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, জলঢাকা পৌরসভার রউফুল ইসলাম, ডোমার পৌরসভার উজ্জ্বল কাঞ্জিলাল, সৈয়দপুর পৌরসভার মো. সুজন প্রমুখ। বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে সরকারের রাজস্ব খাত থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান। শেষে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।