মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই কৃষি ব্যবস্থাপনার দাবিতে ভোলার বেসরকারি সংস্থা কোস্টট্রাস্ট গতকাল বৃহস্পতিবার সদর রোডে মানববন্ধন ও পথসভা করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’, ‘ফসলের ন্যায্য মূল্য চাই’, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা চাই’, কৃষিজমির ওপর অকৃষি খাতে ব্যবহার বন্ধ করতে হবে’, ‘টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণ চাই’, ‘কৃষিবিমা চালু করতে হবে’, ‘কৃষি-ভর্তুকি বন্ধ করা চলবে না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় খেতমজুর সমিতির সহসভাপতি সৈয়দ আহমদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুব আলম, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি নুরুল ইসলাম, কোস্টট্রাস্টের সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।