মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা ঢাকার কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে কেরানীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে গোটা কেরানীগঞ্জ মাদকে ভাসছে। এতে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। কর্মসূচিতে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাউদ্দিন মিয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন, ইউসুফ আলী, বাংলাদেশ ঘুড়ি পরিষদের সম্পাদক জাকির হোসেন প্রমুখ অংশ নেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি|