মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার সুনামগঞ্জে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় বেলা ১১টায় মানববন্ধনটির আয়োজন করেন। পৌর কর্মচারী সংসদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি নুরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক সাজু মিয়া প্রমুখ মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন। একই দাবিতে একই সময়ে মানববন্ধন করেন জেলার ছাতক, দিরাই ও জগন্নাথপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। ছাতক পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, উপসহকারী প্রকৌশলী অজয় দাস প্রমুখ।