মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও নারী হত্যার প্রতিবাদে বেসরকারি সংস্থা ব্র্যাকের ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) কর্মসূচি সিলেটের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের মির্জাজাঙ্গাল বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন হয়েছে। ‘মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ’-এর ব্যানারে মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ বক্তৃতা করেন। মেজনিন স্টুডেন্ট ওয়াচগ্রুপের আহ্বায়ক প্রমি চৌধুরী, মেজনিন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট শাহ এমরান আলী, রোকেয়া বেগম, শিক্ষক মুরাদ খান, সিলেট টিটি কলেজের বিএড প্রশিক্ষণার্থী জলি রানী ভট্টাচার্য ও জিয়াউর রহমান বক্তব্য দেন।